রাজশাহী

রাজশাহীতে গরুর হাটে ভুটভুটি চালককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গরুর হাটে এক ভুটভুুৃটি চালককে পিটিয়ে হত্যা করেছে লাইনম্যান । আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত হলেন, পবা উপজেলার দারুশা এলাকার জয়নালের ছেলে তমিজ উদ্দিন বিষু (৪৫)। তিনি হাটে গরু নিয়ে এসছিলেন।

02

এ ঘটনায় আটককৃত হাটের লাইম্যানের নাম মতি দাশ (৪০)। তিনি নগরীর মথুরডাঙ্গা এলাকার কফিল দাশের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানায়, দুপুর পৌনে ১ টার দিকে নগরীর সিটি হাটের মধ্যে (গরুর হাট) এলাকায় তিনটি গরুসহ ভুটভুটি নিয়ে প্রবেশ করেন বিশু। গরু নামিয়ে দিয়ে ভুটভুটি হাট থেকে বের করতে দেরি হওয়ায় তার ওপর ক্ষিপ্ত হন হাটের লাইনম্যান মতি দাস।

03

এ নিয়ে কথাকাটাটির একপর্যায়ে বিশুকে বাঁশ দিয়ে পেটাতে থাকেন মতি। এতে মাটিতে লুটিয়ে পড়েন বিশু। কিন্তু তারেোরও তাকে পেটানো হচ্ছিল। পরে হাটের গরু ব্যবসায়ী ও বিক্রেতারা এগিয়ে এসে বিমুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে কিছু দূর যেতেই তিনি মারা যান। এ ঘটনার পরে হাটের ব্যবসায়ী ও গরু বিক্রেতারা মতি দাশকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

 

ঘটনার সত্যতা স্বীকার করে নগরীর নগরীর শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান সিল্কসিটি নিউজকে বলেন, আটক হাটের লাইনম্যান মতি দাশকে থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের লাশ উদ্দার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

স/শ