রাজশাহী

রাজশাহীতে কুকুরের মুখে নবজাতকের লাশ

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

“কি অপরাধ ছিলো তার, কে জানে ? আর কি অপরাধের এই শাস্তি ? এতো সুন্দর একটা ফুটফুটে শিশুকে ফেলে গেল। বাচ্চাটাকে না হয় কাউকে দিয়ে দিতো। কতজনইতো আছে নেয়ার জন্য। পাপকে ঢাকতে বাচ্চাটাকে এতো বড় শাস্তি!”

 

আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের সামনের ড্রেন থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, একটি কুকুর নবজাতকটিকে মুখে নিয়ে রাস্তায় নিয়ে আসলে তা সবাই দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নবজাতকের লাশ উদ্ধার করে এবং মর্গে পাঠায়।

 

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানউল্লাহ সিল্কসিটি নিউজকে জানান, নবজাতকটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ এর মর্গে পাঠানো হয়েছে। তার মা-বাবার পরিচয় জানা যায়নি। মা-বাবার পরিচয় শনাক্তে আলামত সংগ্রহ করা হবে।

স/আ