নিজস্ব প্রতিবেদক
জশাহীতে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের আয়োজনে রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাজশাহী বিভাগীয় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। রোববার (১৩ জুলাই) রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন, রাজশাহী বিভাগের প্রতিনিধি অমতি কুমার পাল।
জ্যোর্তিবি জ্ঞান বিষয়কে বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করবার জন্য বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন গত ৩৭ বছর ধরে কাজ করে যাচ্ছে। সে কাজের ধারাবাহিকতায় ২০০৬ সাল থেকে আয়োজন করছে অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাই কর্মসূচী অ্যাস্ট্রো-অলিম্পিয়াড । এই আসরটি বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এর ২০তম আসর । রাজশাহী সহ বাংলাদেশের ৮টি বিভাগীয় শহর এবং ৩টি জেলা শহর সহ মোট ১১টি শহরে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কার্যক্রম অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশে cÖvথমিক বাছাই বা প্রথম রাউন্ড পরীক্ষা ১১-২১ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে এবং রাজশাহী বিভাগের জন্য প্রথম রাউন্ড পরীক্ষা আগামী ১৬ জুলাই নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে।

১৪ থেকে ১৮ বছর বয়সি স্কুল এবং কলেজ পর্যয়ের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত এই এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড এ বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্লোজড ক্যাম্পের শেষ দিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা থেকে প্রথম ৫ জন প্রতিযোগীকে বাছাই করা হবে।
এই ৫ জন প্রতিযোগী আগামী ২০-২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাশিয়াতে হতে যাওয়া ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়াও ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবার সুযোগ পাবে।
এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড এর জন্য আবেদন করবার নিয়মঃ
১৪ থেকে ১৫ বছর বয়সি ছাত্র-ছাত্রী, যাদের জন্ম (২০১০-২০১১ সাল) এর মধ্যে তারা জুনিয়র গ্রুপ।
১৬ থেকে ১৮ বছর বয়সি ছাত্র-ছাত্রী, যাদের জন্ম (২০০৭-২০০৯ সাল) এর মধ্যে তারা সিনিয়র গ্রুপ।
১. নিবন্ধন ফি: ১০০/- টাকা (মাত্র একশত টাকা)।
২. নিবন্ধন ফি পাঠাতে হবে – বিকাশ নম্বর – ০১৯১৫-৬৫৩৬০৭।
১৬ তারিখের আমাদের অনুষ্ঠান সূচীঃ
রিপোর্টিং সময়ঃ সকাল ৯.০০
পরীক্ষার সময়ঃ ৯.৩০-১০.৩০
অলিম্পিয়াড বিষয়ক বক্তৃতাঃ ১১.০০-১২.০০
সনদপত্র বিতরণী ও সমপনীঃ ১২.০০-১.০০
গত বছরের মত এবারের আয়োজনেও টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে, এপেক্স। সে কারণে এই আয়োজনটির নাম এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড।
এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫ আয়োজনে সহযোগিতা করেছে গারডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানী লি:, মিউচূয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, এডিএন টেলিকম, কেদারপুর টি স্টেট, ওয়াচেস ওয়ার্ল্ড। আমাদের আয়োজনের সাথে আরো যারা যুক্ত আছেন – প্রথম আলো, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম, দ্যা বিজনিস স্টান্ডার্ড এবং রাশিয়ান হাউস ইন ঢাকা, বাংলাদেশ ।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নর্থ বঙ্গেল ইন্টারন্যাশনাল ইউনভিার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোঃ আনসার উদ্দীন আরোও উপস্থতি ছিলেন ইলক্ট্রেক্যিাল এন্ড ইলক্ট্রেনকি ইঞ্জনিয়িারংি বভিাগের বভিাগীয় প্রধান নুজহাত নাওয়ার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জনিয়িারংি বভিাগের বিভাগী প্রধান আফসানা তাসনিম। এছাড়াও বভিন্নি সংবাদমাধ্যমরে গণমাধ্যমের র্কমীরা। ১৬ জুলাই রাজশাহী বভিাগরে জন্য প্রথম রাউন্ড অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর আব্দুল্লাহ শামস্ বিন তারিক।#









