নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকাল ৫টায় মহানগরীর কাজলা কেডি ক্লাবের সামনে প্রকাশ্য ছুরি মেরে বিল্পব হোসেন নামের এক যুবককে খুন করা হয়।

নিহত যুবক বিপ্লব হোসেন (২৮) কাজলা এলাকার এরশাদ আলীর ছেলে। এ ঘনটায় অভিযুক্ত তার শ্যালক রনির একই এলাকায় হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রনি ও বিপ্লব দুই বন্ধু ছিলেন। প্রায় দশ বছর আগে বিপ্লব ভালোবেসে রনির ছোট বোন লিজাকে বিয়ে করেন। কিন্তু এই বিয়ে মেনে নিতে পারেনি রনি। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দন্দ্ব চলছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে বিপ্লবের বাড়ির সামনেই রনি তাকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিপ্লব। এরপরই রনি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা বিপ্লবকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিহার থানার ভা্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা সিল্কসিটি নিউজকে নিশ্চিত করে বলেন, বর্তমানে পুলিশ ঘটনাস্থল আছে। নিহত বিপ্লবের মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। রনি পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
স/অ









