নিজস্ব প্রতিবেদক :
জামায়াতে ইসলামীসহ ৮টি ইসলামী দলের কেন্দ্রীয় কর্মসূচিরর অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর।
রাজশাহী মহানগরীতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী মহানগর নায়েবে আমির সিদ্দিক হুসাইন, অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারী মো. শাহাদাৎ হোসাইনসহ মহানগর ও জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ।









