রাজশাহীর খবর

রাজশাহীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত ও জবাই করার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অবসর প্রাপ্ত সশস্ত্রবাহীনী ঐক্য জোট বাংলাদেশ রাফা সোসাইটি রাজশাহী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন থেকে ভূমিদস্যু সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধন শেষে পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।