রাজশাহীর খবর

রাজশাহীতে “অতিথি ডট কম” এন্ট্রাপ্রেনিউর মিটআপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “অতিথি ডট কম” এর আয়োজনে এন্ট্রাপ্রেনিউর গো ক্রিয়েটিভ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় রাজশাহী ভিক্টোরিয়া কনভেনশন হল এন্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি ডট কম-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অতিথি ডট কম” শুধুমাত্র একটি বুকিং প্ল্যাটফর্ম নয়, এটি তরুণদের জন্য এক বিশাল সম্ভাবনার দুয়ার। আমাদের লক্ষ্য হলো প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করা এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা।

তিনি বলেন, এ কর্মশালার মূল উদ্দেশ্য হলো নতুন উদ্যোক্তাদের সৃজনশীল চিন্তাধারা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করে তথ্যপ্রযুক্তি, ই-কমার্স ও পর্যটন শিল্পের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের উদ্বুদ্ধ করা। এই কর্মশালা অতিথি ডট কম-এর উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের অংশ, তাই ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এসময় তিনি দেশের স্টার্টআপ সংস্কৃতি বিকাশ, উদ্যোক্তাদের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেডের উদ্যোগে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যায় সলিউশন লিমিটেডের প্রেসিডেন্ট লায়ন আফিয়া কনক, ৩৮৫-বি, বাংলাদেশের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্ণর এবং অতিথি সিটি এন্ড রিয়েলটির পরিচালক লায়ন ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ, সাবেক ডিআইজি ও অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেডের পরিচালক লায়ন মোহাঃ আব্দুল জলিল মন্ডল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অতিথি লিমিটেড রাজশাহী বিভাগের সার্জেন্ট উদ্দোক্তা লায়ন আব্দুর রহিম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নেটওয়ার্কিং সেশন ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উদ্যোক্তারা অতিথি ডট কম ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন। অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কর্মশালা আয়োজনের আহ্বান জানান।