সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

রাজশাহীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০১৮১ মিনিট পড়া
রাজশাহীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দামকুড়া থানার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে আলীমগঞ্জ জবির মোড় এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে নগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এইক এলাকার জনৈক গোলাম পাঞ্জাতনের বাড়ীর পার্শ্বে মহাসড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা।

সনাক্তকরণ চিহ্ন- মৃতের বামহাত কনুইএর নিচ হতে প্রতিবন্ধী লাঙ্গলের মত বাকা। ময়না তদন্ত শেষে বর্তমানে লাশটি রাজশাহী মেডিকেল হাসপাতালের মর্গে আছে। পরিচয় পাওয়া গেলে অফিসার ইনচার্জ দামকুড়া থানা মোবাইল নম্বর ০১৭৬৯-৬৯২৯২৮ তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

 

স/আ