সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আজ ভোর ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে। পৌণে পাঁচটার মধ্যে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও দুটি ইউনিট যোগ হয়।

ভোর সোয়া ৫টায় ফায়ার সার্ভিসের খুদে বার্তায় জানানো হয়, ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।









