সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুজন নিহত

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২০১ মিনিট পড়া
রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুজন নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ঘটনাস্থলে ও অপরজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান।

নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মগবাজার থেকে মহাখালী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

মো. রশিদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মগবাজার-মহাখালী সড়কের মগবাজার রেলক্রসিংয়ের দুই পাশে বাঁশ দিয়ে সিগন্যাল বন্ধ ছিল। এ সময় এক মিনিটের ব্যবধানে দুটি ট্রেন ক্রসিং অতিক্রম করে। দুই পাশ বন্ধ রাখা হলেও বাঁশগুলো ছোট হওয়ায় রাস্তা দিয়ে যাওয়া সম্ভব। এর মধ্যে প্রথম ট্রেন অতিক্রম করার পর দুই আরোহী তাদের মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে পরের ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। এতে দুই আরোহীই রাস্তায় ছিটকে পড়েন। একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেকজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে দুর্ঘটনায় মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সূত্র: আমাদেরসময়