অপরাধ ও দুর্নীতি

রাজধানীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর দক্ষিণখান থানা এলাকার আশকোনা হাজি ক্যাম্পের কাছে একটি তিনতলা বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম (সিটি) ইউনিট।

 

আজ শনিবার সকালে বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. ইউসুফ আলী।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, জঙ্গি আস্তানা সন্দেহে আজ ভোররাত থেকে বাড়িটি ঘিরে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

সূত্র: এনটিভি