সব খবর

রাজধানীতে এনজিও অফিস থেকে দম্পতির লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০২০১ মিনিট পড়া

রাজধানীর তেঁজগাওয়ের নাখালপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার অফিস থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন পুলিশের সিআইডি ক্রাইম সিনের সদস্যরা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, ৮৫, পশ্চিম নাখালপাড়ায় আশার অফিস থেকে হাসমত আলী ও ফারজানা নামের এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। তারা ওই অফিসেই থাকতেন। তাদের বাড়ি নরসিংদী জেলায়।

ওয়ালিদ হোসেন বলেন, নিহত দম্পতির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তদন্তে ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলেই গেছেন।

 

সূত্রঃ যুগান্তর

ট্যাগ: