নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক(রাকাব) প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে নাগরিক সেবায় উদ্ভাবন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১১-১২ নভেম্বর ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রী পরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের আওতায় আয়োজিত এ কর্মশালায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে উপ-মহাব্যবস্থাপক পর্যন্ত মোট ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অন্ষ্ঠুানে মহাব্যবস্থাপক (প্রশাসন) ও ইনোভেটিভ অফিসার খোন্দকার গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে এবং রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেত আলী ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ সালাহউদ্দিন রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ আতাউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন অনুষদ সদস্য আরিফুজ্জামান ও অনুষদ সদস্য এস.এম. আহসানউল্লাহ।
স/শ










