সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

রংপুরে বাসচাপায় ৩ অটোযাত্রী নিহত

নিউজ ডেস্ক২২ জুলাই ২০১৮১ মিনিট পড়া
রংপুরে বাসচাপায় ৩ অটোযাত্রী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রংপুর নগরের হাজীরহাট এলাকায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছয়জন।

রোববার সকাল ৭টার দিকে নগরের হাজীরহাট ব্রিজসংলগ্ন আকিজ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

রংপুর কোতোয়ালী থানার এসআই মনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে হানিফ এন্টারপ্রাইজের বাসটি ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে রংপুর নগরীর হাজিরহাট মন্থনা এলাকায় বিপরীতমুখি একটি অটোরিকশাকে চাপা দেয় ওই বাসটি। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন এবং আহত হন সাতজন।

আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত ছয়জনকে রমেকে ভর্তি করা হয়েছে।