নাটোর

যৌতুকের দাবিতে নাটোরে গৃহবধূকে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
যৌতুকের দাবিতে নাটোরে হাসি খাতুন (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

 

নিহত হাসি খাতুন সদর উপজেলার কালিকাপুর এলাকার রিকশা চালক জিয়ারুল ইসলাম এর মেয়ে।

 
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, ১ লাখ টাকা যৌতুকের শর্তে প্রায় ১ বছর আগে নাটোর সদর উপজেলার রামনগর এলাকার ট্রলি  চালক মিজানুর রহমানের সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামের হাসি খাতুনের। বিয়ের সময় ৫০ হাজার টাকা যৌতুক প্রদান করে হাসি খাতুনের পরিবার। সম্প্রতি অবশিষ্ট ৫০ হাজার টাকার জন্য নিয়মিত নির্যাতন চালিয়ে আসছিল হাসির স্বামী মিজানুর রহমান। একই কারনে গতরাতে হাসিকে হত্যা করে লাশ ঘরে ঝুলিয়ে রাখে শশুর বাড়ির লোকজন।

 

খবর পেয়ে বুধবার সকালে পুলিশ গিয়ে হাসির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এঘটনার পর থেকে  হাসি খাতুনের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানান।

স/অ