লাইফ স্টাইল

যে সম্পর্কগুলো কোনওদিন দানাই বাঁধে না, সেখানে অভিমান করতে নেই

নিউজ ডেস্ক১২ আগস্ট ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক: এই ঘোর বর্ষায় বেহালার বাসিন্দা অপরাজিতা আঢ্যর অবস্থা নাকি বেশ বেহাল?

আরে, অবস্থা এমন যে আমায় টালিগঞ্জের ফ্ল্যাটে এসে থাকতে হচ্ছে এখন। বৃষ্টি তো লেগেই রয়েছে। তারপর আমার বেহালার বাড়ির সামনে এমন খোঁড়াখুঁড়ি করা হয়েছে, যে পরিস্থিতি আরও বেহাল! আগে যখন হাওড়ায় থাকতাম, সেখানে বৃষ্টি হলে রাস্তা-নর্দমা এক হয়ে যেত। সেই তুলনায় বেহালার হাল কিছুটা ভাল। জল টপকে যাঁরা আমাকে গাড়ি করে শ্যুটিংয়ে নিয়ে যান, তাঁরা অসম্ভব ভাল।

ইন্ডাস্ট্রিতে আপনার সহ-অভিনেতারা বলেন, আপনি নাকি মেকআপ রুমেই প্রায় সংসার পেতে বসেন!

(হেসে) দেখুন, কাজের জায়গাটা খানিকটা সংসারের মতোই। বাড়িতে যতটা সময় কাটাই, তার চেয়ে বেশি সময় আমাদের সেট’এ কাটাতে হয়। তাই ওখানে যাঁরা থাকেন তাঁরাও পরিবারের মতো হয়ে যান। সকলে মিলে হইহই করে কাজ করলে কাজের কষ্টটাও বোঝা যায় না। শ্যুটিং করাটা তো আসলে খুব কষ্টের!

একটা সময় ছিল, যখন আপনাকে তো মেকআপ রুমের হাসিখুশি পরিবেশে ঢুকতেও দেওয়া হতো না!

সকলের ব্যবহার সমান হয় না। আমি হাসিখুশি থাকতে ভালবাসি বলে আমার পাশের মানুষটিও একই রকম হবেন— এটা না-ও হতে পারে। বিষয়টা মানসিকতার উপর নির্ভর করে। তখন হয়তো তাঁদের মনে হয়েছিল, আমি ঠিক করছি না। মেকআপ রুমে এত হাসাহাসি করার কী আছে! তখন পরিস্থিতিটাও অন্যরকম ছিল।

এই মুহূর্তে অভিনেতা হিসেবে আপনি যে সাফল্য পেয়েছেন, সেটা পেতে একটু কি বেশিই দেরি হয়ে গেল?