বিজ্ঞান ও প্রযুক্তি

যে দশ ইমোজি সবচেয়ে বেশি ব্যবহার হয়

নিউজ ডেস্ক১৪ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আমরা মনের ভাব প্রকাশ করার সময় কথার পাশাপাশি অনলাইনে অনেক সময় ইমোজি ব্যবহার করে থাকি।

বিশ্ব ইমোজি দিবস উপলক্ষ্যে গত জুলাইয়ে একটি জরিপ করেছে ইউনিকোড কনসোর্টিয়াম। গত সপ্তাহে এই ফলাফলটা প্রকাশ করেছে সংস্থাটি।

সেখানে বলা হয়েছে, সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এখন তাদের দৈনন্দিন কাজে লেখার পাশাপাশি বিভিন্ন সংকেত, ইমোজি ব্যবহার করে।

সেই জরিপ থেকে দেখা যাচ্ছে বিশ্বব্যাপী ব্যবহার হওয়া ইমোজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ‘ফেইস উইদ টেয়াস অব জয়’ (😂) বা যাকে আমরা সংক্ষেপে ‘লল’ বলে থাকি। মোট ব্যবহার হওয়া ইমোজির মধ্যে এটি ৯.৯ শতাংশ স্থান দখল করে আছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘রেড হার্ট’ (❤️)বা লাভ রিয়াক্ট। এটি ব্যবহার হয়েছে ৬.৬ শতাংশ। তৃতীয় অবস্থানে ৪.২ শতাংশ ব্যবহার হয়ে রয়েছে ‘স্মাইলিং ফেইস উইদ হার্ট-আই’  (😍)। রোলিং অন দ্য ফ্লোর লাফিং (🤣) ব্যবহার হয়েছে ৩.২ শতাংশ।

‘স্মাইলিং ফেইস উইদ স্মাইলিং আইস’ (😊) ব্যবহার হয়েছে ২ শতাংশ এবং ‘ফোল্ডেড হ্যান্ড’ (🙏) ব্যবহার হয়েছে ১.৯ শতাংশ।

এছাড়াও এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে ‘টু হার্ট’ (💕) , ‘লাউডলি ক্রায়িং ফেইস’ (😭), ‘ফেইস ব্লোয়িং এ কিস’ (😘)এবং ‘থাম্বস আপ’ (👍) ইমোজি।

প্রতিষ্ঠানটি বলছে, দিন দিন এই ইমোজি ব্যবহার বাড়ছে।