সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

যে কারণে পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া
যে কারণে পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করেছেন ফরিদপুরের মুখপাত্র কাজী জেবা তাহসিন। গতকাল রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ আইডি থেকে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম দেশে অনিয়ম আর দুর্নীতি হবে না।

অফিসে সেবা প্রদানে স্বচ্ছতা থাকবে। কিন্তু আমাদের সে স্বপ্ন পূরণ হয়নি। এ জন্য গত তিন মাস ধরে ভেবেচিন্তে এ সিদ্ধান্ত নিয়েছি।’

জানতে চাইলে কাজী জেবা তাহসিন কালের কণ্ঠকে বলেন, ‘আমার পদত্যাগের প্রথম কারণ হচ্ছে চাঁদাবাজির কারণে সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটিগুলো স্থগিত করা হয়েছিল।

এই কমিটির নাম ভাঙিয়ে অনেকেই চাঁদাবাজি, দুর্নীতিতে জড়িয়ে ছিল। পুনরায় আবার কমিটিগুলো বহাল করা হলো। তাহলে যারা চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িত ছিল, তারা তো আবার এগুলো করবে। তারপরও ছাত্রদের ওপর যারা হামলা করেছিল, তাদেরও দৃশ্যমান গ্রেপ্তার বা বিচার দেখছি না।
মূলত এই জন্যই আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে সরে দাঁড়ালাম। তবে দেশের ভালো কাজের সঙ্গে আমি সহযোগিতায় থাকব।’
তিনি আরো বলেন, ‘বিভিন্ন অফিসে সেবা প্রদানে ঘুষ, দুর্নীতি আগের মতোই চলমান রয়েছে। জুলাই-আগস্টে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, সে স্বপ্ন পূরণ হয়নি। পূর্বের যে কমিটি আবার বহাল করা হয়েছে এ কমিটির দ্বারা ভালো কোনো কাজ কিংবা ইতিবাচক কোনো অগ্রগতি সম্ভব না।

তিনি আরো বলেন, ‘গত তিন মাস ধরে এ বিষয়গুলো ভেবে আসছিলাম, সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম। কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা হয়েছে, পদত্যাগপত্রটি আজকেই পাঠিয়ে দেব।’