সদ্য প্রকাশিত
গাইবান্ধায় মরিচ খেতে অচেনা রোগের থাবা, ক্ষতির আশঙ্কা কৃষকদের আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক আটক কাজে যোগ না দেওয়ায় ১০ কারখানায় ছুটি গাজীপুরে শ্রমিকরা সড়কে অবস্থান করায় পুলিশের ধাওয়া টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর
খেলা

যে কারণে পদত্যাগ করতে চেয়েছিলেন সালাউদ্দিন

নিউজ ডেস্ক২২ মে ২০২৬২ মিনিট পড়া
যে কারণে পদত্যাগ করতে চেয়েছিলেন সালাউদ্দিন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দীর্ঘ সময় জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতায় বর্তমানে দলের চাহিদা সম্পর্কে ভালো ধারণা আছে সালাউদ্দিনের। এইচপি ইউনিট মূলত ভবিষ্যতের ক্রিকেটার গড়ে তোলার জায়গা। সেখানে নতুন প্রজন্মের ক্রিকেটারদের তৈরি করাতেই বেশি গুরুত্ব দিতে পারবেন তিনি।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন সালাউদ্দিন। এ সময় একপর্যায়ে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। এমনকি পদত্যাগপত্রও জমা দিয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি আবারও জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকেন।

এবার তিনি সেই সময় পদত্যাগের ইচ্ছার পেছনের কারণও জানিয়েছেন। এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন, ‘বাইরে মানুষ আপনাকে সমালোচনা করবে, ভালো-খারাপ বলবে, এটা অস্বাভাবিক কিছু না। এটা আমি স্বাভাবিকভাবেই নেই। সাংবাদিকরা আমাকে ভালো-খারাপ বলবে, এটাও স্বাভাবিক। তবে আমার যে প্রতিষ্ঠান আছে তারা যদি ভুল বোঝে, তখন খারাপ লাগে।’

সালাউদ্দিন আরও বলেন, ‘মাঝে আমার দায়িত্ব ছাড়ার একটা ব্যাপার ছিল, অনেক ব্যাপার তারা নিজেরা জানত এবং তারা জানত যে কাহিনীগুলো এভাবে হয়েছে। কিন্তু কাহিনীটা দেখা গেল, আমার দিকে চাপিয়ে দিয়েছে। তারা কখনও এটার প্রতিবাদ করেনি, তারা কোনো অবস্থান নেয়নি। এ কারণে তখন একটু রাগ হয়েছিল। তবে যা চলে গেছে তা নিয়ে মাথা ঘামাচ্ছি না।’

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজই জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিনের শেষ সিরিজ ছিল। এরপর থেকে তাকে এইচপি দলের প্রধান কোচ হিসেবে দেখা যাবে।

 

সূত্র: যুগান্তর