আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি পাতা হচ্ছে শজনে পাতা। তবে এই পাতার সেবন কিছু ক্ষতির কারণও হতে পারে। কিছু মানুষের স্বাস্থ্যের ওপর এটি বিষের মতো প্রভাব ফেলতে পারে। কিছু রোগ থাকলে এই পাতা খাওয়া থেকে দূরে থাকা উচিত।কী সেসব রোগ, চলুন জেনে নেওয়া যাক—শজনের অপকারিতাশজনে পাতায় অনেক বেশি পরিমাণে পুষ্টিগুণ ও ঔষধি গুণ থাকলেও কিছু রোগের ক্ষেত্রে এটি ক্ষতিকর হতে পারে। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত প্রবন্ধে এর কয়েকটি ঝুঁকির দিক উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো—
গর্ভবতী নারী : শজনে পাতা প্রতিদিনের আয়রন ও ক্যালসিয়ামের চাহিদা মেটাতে যথেষ্ট। তবে কিছু ক্ষেত্রে এটি প্রজননরোধীও হতে পারে।
তাই গর্ভবতী নারীদের এই পাতা থেকে দূরে থাকা উচিত।থাইরয়েড : থাইরয়েডের ক্ষেত্রে এই পাতা সহায়ক ভূমিকা পালন করলেও এর চিকিৎসার সময় অন্য কোনো ওষুধের সঙ্গে মেশালে সমস্যা দেখা দিতে পারে। তাই থাইরয়েড হলে এই পাতা থেকে দূরে থাকাই শ্রেয়।ডায়াবেটিস : শজনে পাতা রক্তে শর্করা কমিয়ে দেয়।কিছু ক্ষেত্রে এটি রক্তে শর্করার মাত্রা খুবই কমিয়ে দিতে পারে। আপনারও যদি রক্তে শর্করার সমস্যা থেকে থাকে, তবে এই পাতা খাওয়া বাদ দিতে হবে।রক্তচাপ : রক্তচাপ কমাতে শজনে ব্যবহৃত হয়। তবে রক্তচাপ কমানোর ওষুধের সঙ্গে এটি খেলে তা রক্তচাপ অতিরিক্ত কমিয়ে দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সেবন করা উচিত।শজনে পাতা অনেক উপকারী, তাই এর পার্শ্বপ্রতিক্রিয়া না জেনে অনেকেই খেয়ে ফেলেন। শজনে পাতা খাওয়ার পরে যদি কোনো ক্ষতিকর প্রভাব লক্ষ্য করেন, তবে শিগগিরই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা নিন।