সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

যুদ্ধে এখন পর্যন্ত ৪৫০টিরও বেশি ড্রোন ভূপাতিত করার দাবি বাহরাইনের

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
যুদ্ধে এখন পর্যন্ত ৪৫০টিরও বেশি ড্রোন ভূপাতিত করার দাবি বাহরাইনের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতের পর এবার বাহরাইনও বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কতগুলো বিমান হামলা প্রতিহত করেছে, তার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখন পর্যন্ত ইরান থেকে ছোড়া ৪৫৩টি অ্যাটাক ড্রোন এবং ১৮৮টি ক্ষেপণাস্ত্র সফলভাবে “প্রতিহত ও ধ্বংস” করেছে।

 

সূত্র: বিবিসি বাংলা