সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র গালে চড় খাবে

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্র গালে চড় খাবে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের রেভুল্যুশনারি গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, তেহরানের প্রতিরক্ষা সামর্থ্যকে অবমূল্যায়ন করলে যুক্তরাষ্ট্রের উচিৎ নিজেদের গালে চড় খাওয়ার আশা করা। বুধবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন। ওই মাসে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করায় তিনি বলেছেন, তেহরান আগুন নিয়ে খেলছে। শাস্তিমূলক হিসেবে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, ‘শত্রুদের উচিৎ কোনো ভুল মূল্যায়ণ না করা। যদি তারা এ ধরণের ভুল করে তাহলে তারা তাদের গালে প্রচণ্ড চড় খাবে।’

ট্রাম্পের হুঁশিয়ারির পর বুধবার রেভুল্যুশনারি গার্ড তিনদিনের মহড়া শেষ করেছে। মহড়াকে যুক্তরাষ্ট্রের জন্য বার্তা উল্লেখ করে পাকপুর বলেন, ‘বিশ্ব মোড়ল যাতে মূর্খের মতো কিছু না করে সেজন্য এই মহড়া একটি বার্তা।’
সূত্র: রাইজিংবিডি