সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলাকে ‘তুচ্ছ’ বলছে ইরান, ‘বিধ্বংসী’ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি

নিউজ ডেস্ক২ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলাকে ‘তুচ্ছ’ বলছে ইরান, ‘বিধ্বংসী’ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল “তুচ্ছ” লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, সামনে আসছে “বিপর্যয়কর, আরও বিস্তৃত ও বিধ্বংসী” আঘাত।

আইআরজিসি-সংশ্লিষ্ট তাসনিম সংবাদমাধ্যম এবং আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, এই দুই দেশ তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে “অসম্পূর্ণ” তথ্য রাখে।

মুখপাত্র আরও বলেন, ইরানের সামরিক উৎপাদন “এমন জায়গায় হয়, যার ব্যাপারে আপনাদের কোনো ধারণাই নেই” এবং তিনি ট্রাম্পের সেই দাবি প্রত্যাখ্যান করেন যে ইরানের অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে “আপনাদের শুরু করা আগ্রাসনের মূল্য দিতে হবে।”

 

সূত্র: বিবিসি বাংলা