সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে গাড়ি, আহত ২৮

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে গাড়ি, আহত ২৮

সিল্কসিটিনিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরে মার্দি গ্রাস প্যারেডে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ায় আহত হয়েছেন ২৮ জন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মিড-সিটিতে ক্রেউই অব এডিমিয়ন প্যারেড উপভোগ করার সময় জনতার মধ্যে গাড়ি চালিয়ে দেন এক চালক।

 
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই বলে দাবি পুলিশের।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পিক-আপ ট্রাক চালককে দেখে মনে হচ্ছিল, কী করছেন, সে বিষয়ে তিনি মোটেও সচেতন নন। নিউ অরলিন্স অ্যাডভোকেটকে প্রত্যক্ষদর্শী কোর্টনি ম্যাককিনিস বলেন, ‘তিনি (চালক) যেন হেয়ালে কিছু একটা করছিলেন।’

পুলিশ প্রধান মাইকেল হ্যারিসন বলেছেন, ২১ জনকে হাসপাতাকে নেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আরো সাতজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন।

ক্রেউইস নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন ভিন্নধর্মী এই প্যারেডের আয়োজন করে।

সূত্র: রাইজিংবিডি