সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০১৮১ মিনিট পড়া
যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যশোরের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার গভীর রাতে সদর উপজেলার শশনোদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রের নাম নয়ন হোসেন (২০)। তিনি শশনোদাহ গ্রামের সফিয়ার রহমানের ছেলে। বাঘারপাড়া উপজেলার শহীদ সিরাজ উদ্দীন হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে নয়নের মোবাইলে ফোন আসে। সে বাড়ির বাইরে চলে যায়। আজ সকালে বাড়ির মুরগির খামারের পাশে তাঁকে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। তাঁকে উদ্ধার করে বেলা পৌনে ১১টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রশীদ মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

চিকিৎসক আবদুর রশীদ জানান, লাশের গায়ে পোড়া দাগের চিহ্ন রয়েছে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।