জাতীয়

যশোরে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যশোরে বিএসএফের গুলিতে শহীদুল (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

 

শনিবার ভোর সাড়ে চারটার দিকে বেনাপোলের পুটখালী গ্রামের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তের ইছামতী নদীর ধারে এ ঘটনা ঘটে। শহীদুল পুটখালী গ্রামের ছবেদ আলীর ছেলে।

 

২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার শামসুর রহমান জানান, শহীদসহ কয়েকজন যুবক ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। তারা আংরাইল সীমান্তের ইছামতী নদীর ধারে পৌঁছালে বিএসএফ সদস্যরা গুলি করে। এতে শহীদ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

সূত্র: risingbd