সদ্য প্রকাশিত
খেলা

ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়লেন কেনিয়ান পেরেস

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়লেন কেনিয়ান পেরেস

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

নারীদের হাফ ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়েছেন কেনিয়ার অ্যাথলিট পেরেস জেপচিরচির। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পেরেস তারই স্বদেশি ফ্লোরেন্স কিপলাগাতের আগের রেকর্ডটি ভেঙে দেন।

 

বিশ্ব শিরোপা জয়ী ২৩ বছর বয়সী অ্যাথলেট পেরেস নতুন রেকর্ড গড়ার মাধ্যমে জিতে নেন আরব আমিরাতের রাস আল খিমাহ হাফ ম্যারাথনের শিরোপা।

 

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ম্যারাথনে ফিনিশিং লাইন টাচ করতে পেরেস সময় নেন ১ ঘণ্টা ৫ মিনিট ৬ সেকেন্ড। যা নারীদের হাফ ম্যারাথনে নতুন রেকর্ড হিসেবে ধরা দেয়।

 

পেরেসের দুই বছর আগে বার্সেলোনায় ৩ সেকেন্ড বেশি সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন ফ্লোরেন্স কিপলাগাত।

 

পেরেসের পরে থেকে তিনবারের শিরোপা জেতা ম্যারি কেইটানি দ্বিতীয় হয়েছেন সাত সেকেন্ড বেশি সময় নিয়ে। আর ১ ঘণ্টা ৬ মিনিট ৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন জইসিলেইন জেপকোজি।

 

এদিকে, পুরুষ বিভাগে ৫৯ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন বিশ্ব হাফ ম্যারাথনের রৌপ্যপদক জয়ী বেডান কারোকি। ইথিওপিয়ার ইগরেম ডেমেলাম ৫৯ মিনিটি ১৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও কেনিয়ার অগাস্টিন চোগে ৫৯ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।

সূত্র: বাংলা নিউজ