সদ্য প্রকাশিত
জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন
খেলা

মৌসুম শেষ বার্সার ভিদালের

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মৌসুম শেষ বার্সার ভিদালের

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ভয়ঙ্কর অ্যাঙ্কেল ইনজুরিতে চলতি মৌসুমের আর মাঠে নামতে পারবেন না বার্সেলোনার ডিফেন্ডার অ্যালেক্স ভিদাল। এমনটিই নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। শনিবার রাতে আলাভেসের বিপক্ষে ৬-০ গোলে জয়ের ম্যাচে ৮৭ মিনিটে বাজে ট্যাকেলের শিকার হন তিনি।

 

স্তাদিও ডি মেনডিজোরোজাতে ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের ফুটবলার হার্নান্দেজ বাজে ট্যাকেল করলে অ্যাঙ্কেলে চোট পান ভিদাল। অবস্থা গুরুতর দেখে তাকে দ্রুতই মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। এর আগে লুইস সুয়ারেজের করা ম্যাচের প্রথম গোলে অ্যাসিস্ট করেছিলেন ভিদাল।

 

এক বিবৃতিতে বার্সা জানায়, ভিদাল অ্যাঙ্কেলে খারাপ ভাবে চোট পেয়েছে। তার সেরে উঠতে পাঁচ মাস লাগবে। ফলে ২০১৭-১৮ মৌসুমের আগে তিনি আর ফিরতে পারছে না।

 

২৭ বছর বয়সী এ তারকা চলতি মৌসুমে দলের হয়ে দুটি গোল করেছেন। আর রাইটব্যাক হিসেবে বেশ সুনামও কুড়িয়েছেন। তবে এবারের ইনজুরি তাকে দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে ছিটকে দিল।

সূত্র: বাংলা নিউজ