লালপুর (নাটোর) প্রতিনিধি :
পবিত্র ঈদ – এ – মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. মো: ইসমত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামার পাথুরিয়া কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মো: শিহাব উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ৫ নং বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহরকয়া হালিমাতুস সাদিয়া (রা:) বালিকা মাদ্রাসার মুহতামিম মুফতি মো: সাদেক হোসেন, মোহরকয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: নাহারুল ইসলাম, মোহরকয়া দারুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো: সাদ্দাম হোসেন, বিলমাড়িয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার খতিব ও মুহতামিম হাফেজ মাওলানা মো: সুলতান মাহমুদ সাঈফী বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম, মোহরকয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:রমজান আল প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিশেষ আলোচনা হামদ নাত ও বিশেষ দোয়া করা হয়।









