সদ্য প্রকাশিত
রাজশাহী

মোহনপুর জঙ্গিবাদ মাদকবিরোধী ও সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
মোহনপুর জঙ্গিবাদ মাদকবিরোধী ও সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহন পুরে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাদকবিরোধী ও সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় মোহনপুর থানা পুলিশের আয়োজনে ৫ নং বাকশিমইল ইউনিয়ন পরিষদের হল রুমে  এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউপি চেয়ারম্যান আল মোমিন শাহ্ গাবরু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ।

 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া খাতুন সীমা,ইউপি সদস্য ইসাহাক আলী,ইসরাইল হোসেন,মোস্তফা কামাল পাপুল,আনেস সরকার, মুসলেমা বেগম,ইমান আলী,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল,সদস্য ফয়সাল হোসেন,শাহীন সাগরসহ সুধীজন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ,মাদক বিরোধী কার্যক্রমে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ উপজেলায় জঙ্গিবাদ সন্ত্রাস মাদক মাথা চাড়া দিয়ে উঠতে পারবেনা । এক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
স/শ