সদ্য প্রকাশিত
রাজশাহী

মোহনপুরে ১০ টাকা কেজি চালের পরিবর্তে টাকা দিলেন ডিলার

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০১৬৪ মিনিট পড়া
মোহনপুরে ১০ টাকা কেজি চালের পরিবর্তে টাকা দিলেন ডিলার

মোহনপুর প্রতিনিধি:
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মোহনপুর উপজেলা ৬টি ইউনিয়নে হত দরিদ্রদের মধ্যে স্বল্পমূল্যে ১০ টাকা কেজি মূল্যে চাল বিক্রির জন্য তালিকা তৈরির অনিয়মের অভিযোগ উঠেছে। আরো অভিযোগ তালিকায় হতদরিদ্রদের নাম বাদ দিয়ে এলাকার“বড়লোক” ও প্রভাবশালী দলীয়করণ, ব্যবসায়ী ব্যক্তিদের নাম অর্ন্তভূক্ত করে নির্ধারিত সময়ে  চাল বিতরন না করে গোপনে কালো বাজারে বিক্রি করা হচ্ছে।

 
ধূরইল ইউনিয়নে চাল না পেয়ে প্রায় শতাধিক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
বিভিন্ন পত্র পত্রিকায় চাল বিতরনের সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের, নড়ে চড়ে উঠে প্রশাসন ও ডিলার। ডিলার নিজের গা বাঁচাতে ভোক্তাদের বাড়ী বাড়ী গিয়ে চালের পরিবর্তে মেসার্স এম,এম ট্রেডাস এর স্বত্বাধারী ডিলার মিজানুর রহমান ৬শত থেকে সাড়ে ৭শত টাকা হাতে ধরিয়ে দেন কার্ড নং-৮৮৭,৯০৫,৮৯০,৮৭৫, এবং ফেয়ার প্রাইজ কার্ডে সহি/ স্বাক্ষর করে নেই। যদি কেউ টাকা নিতে না চাইলে  কার্ড বাতিলের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

চালের পরির্বতে টাকা দেওয়ার বিষয়ে ডিলার মিজানুর রহমানের কাছে যোগযোগ করে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে মোহনপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভীন সাথে যোগাযোগ করা হলে তিনি সিল্কসিটি নিউজকে  জানান, চালের পরিবর্তে যদি কোন ডিলার ভোক্তাদের টাকা দেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিররে সাথে যোগাযোগ করা হলে অভিযোগ প্রেক্ষিতে তদন্ত করে তার কপি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০ টাকা কেজি দরে চাল বিক্রি অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নির্দেশ দিলেও খাদ্য নিয়ন্ত্রক পারভীনের অব্যস্থাপনা, সঠিক সময়ে ট্যাগ কর্মকর্তা নিয়োগে অনিহা মনিটরি এবং পরিদর্শন এর অভাবে ডিলারেরা তাদের ইচছামতো চাল বিতরন করছেন।

১নং ধূরইল ইউনিয়নে এম.এম ট্রেডাসর্ ডিলার মিজানুর রহমান  মহব্বতপুর বাজারে সরকারি নিদের্শনা মোতাবেক প্রতিমাসে শুক্রবার, শনিবার, মঙ্গলবার  চাল বিতরনের দিন ধার্য্য থাকলে তিনি অক্টোবর মাসে ০৩/১০/১৬ ইং তারিখে সোমবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয় হতে ১৫ মে. টন চালে ডিও নিয়ে খাদ্যগুদাম হতে ৩শত বস্তা চাউল উত্তোলন করে নিয়ে যান।

 

অক্টোবর মাসের বরাদ্দকৃত চাল মাত্র ৩ দিন চাল বিতরন করে ৩শত জন কাডধারীদের  মধ্যে বাকী ২শত জন কার্ডধারী নিদিষ্ট সময়ে চাল উত্তোলন করতে আসলে তিনি পাতী নেতার পরামর্শে কুট-কৌশলে কিছু কার্ডধারী চাল দিবেন বলে কার্ডে সহি/টিপসহি নিয়ে নেয় কিছু সময় অতিবাহিত হওয়ার পর বলে চাল শেষ হয়ে গেছে আপনাদেরকে আগামীদিনে চাল উত্তোলন করে খবর দেওয়া হবে বলে বিদায় করে দেন। বাকীদেরকে কার্ডের চাল বিতরণ না করে কালো বাজারে চাল  বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ফেয়ার প্রাইজ ১০ টাক্ াকেজি দরে কার্ডে চাল না পেয়ে ধূরইল ইউনিয়নের পালশা ছোট, পালশা,খান পুর, মল্লিকপুর, ধুরইল হাটপাড়া,কাশিমালাসহ শতাধিক  কার্ডধারী ব্যাক্তি মাননীয় খাদ্য মন্ত্রণালয় সচিব, বিভাগীয় কমিশনার রাজশাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন  দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য,  অক্টোবর  মাসে কার্ডধারী চাল না পাওয়া  ভুক্তভোগীরা হলেন  আক্কাস আলী-কার্ড নং-৮৭৫, আয়নাল হক-৯০৬,আহসান-৯০৫,মোকলেস ৮৯০,সুলতান-৮৮৭, নুরজাহান-৮৯৯,আমির রহমান-৮৬২,মাইনুল-৮৯৮.মহব্বত আলী-৮৬৭,ফায়েজ-, ওয়াজনবী- আপেল-৫৩০, আলামিন ৫৩৬, সাইফুল ইসলাম-৫২৮,সিরাজ উদ্দিন-৫৩৭,আনোয়ার হোসেন-৬২৪,আঃ মালেক-৬২৭,আপেল-৫১৫,সুখী-৬৩০, রঞ্জিত সিং-৬৩২,সুধির শিং-৮৩১,খিতিশ -৬৩৩, বাবলু,৯১১,আলতাব ৯১০,আবু বাক্কার-৯০৯,আঃ হামিদ- পারেছ-৫৯৫,কালাম-৬৪১,আজিজ সরকার,৬৪০ ,দুলাল-৮৩৯,  সালাম-৬১৭, নইমুদ্দিন-  ৬০৭,কলিম-৫৯৯, আজিজ-৬৩৫,   ফয়েজ উদ্দিন- ৬৩মিজান- ৫৯৪,লাল মোহাম্মদ-৬০৮|

 

এদের মধ্যে অনেকে কাডধারীকে অগ্রিম  স্বাক্ষর/টিপসহি নিয়ে  ১ মাসের জনপ্রতি ৩০ কেজি চালের স্থলে ২৮ কেজি চাল বিতরন করে। গত  মাসের চাল চাইলে ডিলার মিজানুর  বলেন উক্ত মাসের চাল শেষ হয়ে গেছে বাড়ী চলে যা ভুক্তভোগী।  কাশিমালা আদিবাসি পাড়া দরিদ্র কৃষক সুধির কুমার শিং প্রতিবেদকে জানান, ডিলার মাসুদ কুট-কৌশলে বিভিন্ন অজুহাতে চেয়ারম্যান ও ইউপি সদস্য দোষ দিয়ে  চাল বিতরন না করে আজ কাল করে ঘোরাতে থাকে।

 

২৯ শে অক্টোবর শুক্রবার ডিলার মিজানুর এর কাছে ১০ টাকা কেজির চাল তুলে গেলে বলেন তোদের চাল শেষ হয়ে গেছে তোদেরকে  পরে চাল তুলে খবর দেওয়া হবে।   কাউকে কাউকে চালের বদলে টাকা নিতে না চাইলে ডিলারের সন্ত্রাসী বাহিনীদ্বারা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে টাকা নিতে বাধ্য করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে আওয়ামীলীগের জেলা সদস্য সাবেক চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান সিল্কসিটি নিউজকে বলেন, সরকারে ভাল সিদ্ধান্ত কাজগুলোকে কিছু অসৎ মানুষের জন্য বাস্তবায়ন হচ্ছে না। এইভাবে ডিলারেরা কায়দা করে ৯ টি ওয়ার্ডের মধ্যে প্রতিমাসে কোন কোন ওয়ার্ডে কায়দা করে চাল না দিয়ে পার পেয়ে যাবে। তিনি প্রশাসনের কাছে তদারকি জোরদার করতে পরামর্শ দিয়েছেন।

স/শ