মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলা সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ ৪ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের ভাতুড়িয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালযয়ের ৮ম শ্রেণী ছাত্র আসিফ মাহমুদ (১৪) নুরউদ্দিন মোল্লা (৫৮) হাফিজুর রহমান (১৮) ব্যাংকার সদের আলী (৫৮)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এর মধ্যে স্কুল শিক্ষার্থী আসিফ অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হয়। থানা স্বাস্থ্য কমপ্লেক্্র এর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক ধারনা করছেন, আসিফের দু”পায়ের কয়েক জায়গা ভেঙ্গে গেছে তার অবস্থা আশংকাজনক।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯ টায় সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের ভাতুড়িয়া মোড়, সইপাড়া বড় মসজিদ এর রাস্তার পূর্ব পার্শ্বে রাজশাহী হতে নওগাঁগামী একটি ট্রাক মাছ বোঝায় ভুটভূটি কেশরহাট বাজারে উদ্দ্যেশে যাচ্ছিল।
অপরদিকে কেশরহাট হতে একটি অটো-ইজিবাইক যাত্রী নিয়ে মোহনপুর এর উদ্দ্যেশে আসছিল। পথিমধ্যে ট্রাকটি মাছ বোঝায় ভূটভূটিকে পাশ কাটাতে গিয়ে ভুটভূটি অটো-বাইককে চাপা দেয়। এতে অটো-বাইটি দূমড়ে- মুচড়ে যাই। এ সময় বাইকের যাত্রী আহত হন।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, ট্রাককে আটক করা হয়েছে এবং দুমড়েমুচরে যাওয়া অটো-বাইকে থানায় আনা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
স/শ









