সদ্য প্রকাশিত
রাজশাহী

মোহনপুরে সেলাই মেশিন প্রশিক্ষণের উদ্ধোধন

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
মোহনপুরে সেলাই মেশিন  প্রশিক্ষণের উদ্ধোধন

মোহনপুর প্রতিনিধিঃ
মোহনপুর উপজেলা বাকমিমইল ইউনিয়নে হত দরিদ্রদের মাঝে সেলাই মেশিন প্রশিক্ষনে কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।

 

কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সুষ্টি লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করণ শীর্ষক প্রকল্পের আওতায় ২১ দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার বেলা ১১ টায় মহানগর জীবন সফল মহিলা কল্যান সমিতি বাকশিমইল উদ্যেগে সভানেত্রী রাবেয়া খাতুন সীমার সভাপতিত্বে সেলাই প্রশিক্ষনের উদ্ধোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার।

 

এ সময় ইউপি চেয়ারম্যান আল-মোমিন শাহ্ গাবরু,ফিল্ড সুপার ভাইজার সেলিম রেজা,উপজেলা মহিলা আ”লীগের সভানেত্রী ডলি খাতুন,ইউপি সদস্য আনজু আরা, মোসলেমা খাতুন,দিলরুা বেগমসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

স/শ