রাজশাহীর খবর

মোহনপুরে সাপে কামড়ে ১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলায় সাপের কামড়ে এক জনের মৃত্যু হয়েছে।

নিহত ওই ব্যক্তিদ হলেন উপজেলার পোল্লাকুড়ি পশ্চিমপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম এর ভাই  উকিল ( ৪৮)।
জানা গেছে,গতকাল বুধবার রাতে খাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। রাত আনুমানিক ১১টায দিকে শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়লে উকিলের ঘুম ভেঙ্গে যায় বাড়ীর লোকজনকে ডাক দেন।
এ সময়  বাড়ীর লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯ টা দিকে তার মৃত্যু হয়।
স/শ