রাজশাহীর খবর

মোহনপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যালী

নিউজ ডেস্ক১১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধি:

‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’ এই স্লোগানকে সামনে রেখে মোহনপুরে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্নমিলনীর ব্যান্যারে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্তর হতে র‌্যালীটি বের হয়ে  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সকলের উদ্যেশে দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন ফিল্ড সুপার ভাইজার মাহবুব রহমান,যুবলীগের সভাপতি ইকবাল হোসেন,  উপজেলা মসজিদের ইমাম আঃ কাদের ,আজিজুল ইসলাম,সাইফুল ইসলামসহ ফাউন্ডেশনের শিক্ষক ,শিক্ষিকাসহ বিভিন্ন মসজিদের ইমামরা।

স/অ