মোহনপুর প্রতিনিধি:
ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও নির্বাচনী কার্যক্রম জোরদারের লক্ষ্যে রাজশাহীর মোহনপুর উপজেলার ৩নং রায়ঘাটি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল রানা এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী ইকবাল হোসেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আর রশিদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং বিশেষ বক্তা ছিলেন সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক মোজামেল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মির্জা শওকত, সাজাদ নাহিদ, পারভেজ হিমু প্রমুখ। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি আসন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।









