সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

মোহনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু

নিউজ ডেস্ক৬ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
মোহনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু

মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুরে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদরী বেগম (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৬ সেপ্টেম্বর  সকাল  সাড়ে ৮ দিকে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ধোরসা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধোরসা গ্রামের আনসার আলীর মেয়ে আদরী বেগম  মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে  রান্না ঘরে টেবিল ফ্যান দিয়ে কাজ করছিলেন। এসময় ফ্যানের পিছনের প্লাস্টিকের ডাকনা খুলে পড়ে। আদরী ফ্যানের পিছনের  ডাকনা ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে মোহনপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এস/আই