রাজশাহীর খবর

মোহনপুরে পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ‘ঊষার আলো ফাউন্ডেশন’-এর উদ্যোগে পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪ টায় মোহনপুর ডিগ্রী কলেজ হল রুমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি জাইদুর রহমানের সভাপতিত্বে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  অধ্যক্ষ আব্দুল হামিদ, প্রভাষক সাইদুর রহমান, সাংবাদিক মোতাহারুল হাসান সুমন, সম্পাদক আরিফুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক তামান্না খাতুন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, অর্থ সম্পাদক তাসনিয়া তাবাসসুম প্রমুখ।
স/শ