মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করছে থানা পুলিশ।
শনিবার বিশেষ অভিযানের অংশ হিসেবে মোহনপুর থানার এস আই আঃ রউফ ও এ এস আই মকবুল সরকারে নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘাসিগ্রাম ইউনিয়নে গোছা গ্রামে মৃত তৈয়ব আলী ছেলে নইমউদ্দিন (৫৫) বাড়ীতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, আসামী নইম উদ্দিনের বিরুদ্ধে মাদক দ্রব্যে আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে আদালতে সোর্পদ করা হবে।
স/শ











