নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল দলের আট সেনা সদস্য আহত হয়েছেন।
এরমধ্যে গুরুতর একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, আজ ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পিছন থেকে ট্রাক ধাক্কা দেয়।
এসময় নিয়ন্ত্রন হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়।
এতে গাড়িতে থাকা আট সেনা সদস্য আহত হন।
আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সিপাহী মোঃ জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে ট্রাকের চালক বর্তমানে সেনা হেফাজতে রয়েছে বলেও জানান ওসি আতাউর রহমান।









