মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ১ ও ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ইউনিয়নের চাঁন্দোপাড়া মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম.এম. মাসুদ রানা এবং পরিচালনা করেন রায়হান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহীন আকতার শামসুজ্জোহা, আব্দুল কাদের মল্লা, অধ্যাপক কাজিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান শাহ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, শ্রমিক দলের আহ্বায়ক মজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মাসুদ রানা, প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, মতিউর রহমান, আকবর আলী, আব্দুল হামিদ, শরিফুল ইসলাম, সাদাম হোসেন, আলহাজ্ব ইয়াহিয়া, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলম, সাবেক সাধারণ সম্পাদক খুসবর রহমান, ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার আহ্বান জানান তারা।









