সদ্য প্রকাশিত
রাজশাহী

মোহনপুরে জাতীয় যুব দিবস পালিত

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
মোহনপুরে জাতীয় যুব দিবস পালিত

মোহনপুর প্রতিনিধি:
“আত্মকর্মী যুবশক্তি টেকসই উন্নয়নের মূলভিত্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোহনপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিকসটি উপলক্ষে মঙ্গলবার যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।

 

সকালে উপজেলা  পরিষদ চত্তর  হতে বর্নাঢ্য যুব র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর-৩ আসনের এমপি আয়েন উদ্দিন।

 
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নযন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, ভাইস চেয়ারম্যান বানেছা বেগম,কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, অফিসার ইনর্চাজ(ওসি) এস এম মাসুদ পারভেজ,উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক মেহবুব হাসান রাসেল, প্রভাষক রোখসানা মেহবুর চপলা,বাকশিমইল ইউপি আ”লীগের সভাপতি  সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলালসহ যুব ও যুব মহিলাবৃন্দ।

 
সভায় সফল যুব আত্মকথা তুলে ধরে জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রেডিট সুপারভাইজার আঃ সবুর।

স/শ