রাজশাহী

মোহনপুরে ঘাসিগ্রাম ইউনিয়নে বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ ৫ নভেম্বর সন্ধ্যার পরে গোয়ালপাড়া মোড়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফেরাতে ধানের শীষের বিকল্প নেই। তাই ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল আলিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মালেক মন্ডল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনসার আলী মীর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা এনামুল হক, আসলাম আলী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডালিম, রাসেল, শ্রমিক দলের আজাদ, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ছাত্রদলের সভাপতি পলাশ, কলেজ শাখার সভাপতি নিরব মেহেদী, ইবরাহিম, নিজাম, মুরাদ, উজ্জল, শাফিক, জলোশ উদ্দীন দুলাল, শিমুল ও বেলাল।

উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক বিএনপি সমর্থক উপস্থিত ছিলেন।