সদ্য প্রকাশিত
রাজশাহী

মোহনপুরে এক মাদক ব্যবসায়ীদের কারাদণ্ড

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
মোহনপুরে এক মাদক ব্যবসায়ীদের কারাদণ্ড

মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলায় এক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

থানা সূত্রে জানা গেছে, উপজেলার  কেশরহাট পৌর এলাকার রায়ঘাটি গ্রামের লালচান মোল্লার ছেলে মুকুল ইসলাম (৩২) মাদক সমাট্র হিসাবে দীর্ঘদিন থেকে হোরোইন, গাজাঁ, ফেন্সডিলসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল। শনিবার মাদক বিক্রির কালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে এ এস আই রহিদুল ইসলাম  তাকে আটক।

 

পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির আদালতে হাজির করলে তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, আসামী মুকুলকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স/শ