মোহনপুর প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুর উপজেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের ৬টি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কমিটির সভাপতি মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক ফজলুল হকের স্বাক্ষরিত দলীয় প্যাডে এসব কমিটি ঘোষণা করা হয়।
ধুরইল ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম বকুল ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন।
ঘাসিগ্রাম ইউনিয়নে সভাপতি সানোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
রায়ঘাটি ইউনিয়নে সভাপতি নওশাদ আলী ও সাধারণ সম্পাদক মুকছেদ আলী।
মৌগাছি ইউনিয়নে সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন।
বাকশিমইল ইউনিয়নে সভাপতি আজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন।
জাহানাবাদ ইউনিয়নে সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
প্রতিটি ইউনিয়নে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।










