রাজশাহী

মোহনপুরে আমরাইল পোল্লাকুড়ি ২-৩ ইউনিটের বিএনপির মতবিনিময় সভা

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধি :

রাজশাহীর মোহনপুর উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ধুরইল ইউনিয়নের আমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরাইল ও পোল্লাকুড়ি ২–৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সোহেল রানা ও হেলাল উদ্দিন।

সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি একটি বড় পরিবার। এখানে সবাই যোগ্য। মনোনয়ন একজন পাবেন, কিন্তু সবাই ধানের শীষের সমান সৈনিক। কেউ কারও বিরুদ্ধে কটূক্তি বা বিভাজন সৃষ্টি করবেন না—ঐক্যই আমাদের শক্তি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন এবং সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি মোজাহার আলী, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মির্জা শওকত, আব্দুর রহিম নাহিদ, পারভেজ হিমুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে আমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের জন্য ধানের শীষের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
সর্বসম্মতিক্রমে—
 আহ্বায়ক নির্বাচিত হন আবু বক্কার সিদ্দিক,
 সদস্য সচিব নির্বাচিত হন শামসুদ্দিন (সম মেম্বার)।