রাজশাহীর খবর

মোবাইল কিনে না দেওয়ায় কলেজ ছাত্রীর অাত্মহত্যা

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
বাবা মোবাইল কিনে না দেওয়ায় সূর্যী খাতুন (১৮) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে অাত্মহত্যা করেছে। তিনি নগরীর সাধুর মোড় এলাকার মজিবুরের রহমানের মেয়ে।

শনিবার রাতে তার নিজ কক্ষে তিনি অত্মহত্যা করে। সূর্যী এবার নগরীর খাদেমুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণিতে (ইন্টার) পরীক্ষার্থী ছিলেন।

সুর্জ বাবা মজিবুর রহমান সিল্কিসিটি নিউজকে জানায়, তার সাধুর মোড় এলাকায় একটি চায়ের দোকান আছে। সেই দোকানে ব্যবসার টাকায় সংসার চলে। মেয়ে সূর্যী অনেক দিন থেকে একটা মোবাইল কিনবো বলে বাইনা করে। কিন্তু অভাবের সংসার তাই তাকে কিনে দেওয়া সম্ভব হয় নি।

তিনি বলেন, শনিবার রাতে মোবাইল কিনে দেওয়া নিয়ে তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি পরে আমরা সবাই রাতে ঘুমিয়ে পড়ি। সকালে তার ঘরে এসে দেখি ওড়না সঙ্গে ঝুলছে। পরে তাকে সেখান থেকে নামানো আগে তার মৃত্যু হয়।

বোয়ালিয়া থানার এসআই আবদুল হাকিম সিল্কসিটি নিউজকে জানায়, সূর্যী খাতুন বাবা মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁদিয়ে অাত্মহত্যা করেছে।

 

স/আ