সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রশ্ন : মোনাজাত কিভাবে শুরু করা সুন্নত এবং কী বলে শেষ করা সুন্নত? দয়া করে মোনাজাতের সুন্নত পদ্ধতি জানাবেন।
-সাইদুল হক, রামগড়

উত্তর : মোনাজাতের মুস্তাহাব পদ্ধতি হলো, মহান আল্লাহর প্রশংসা ও রাসুল (সা.)-এর প্রতি দরুদ পাঠ করার মাধ্যমে মোনাজাত শুরু করা। অতঃপর নিজ প্রয়োজন এবং পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবের কথা তুলে ধরা। আবার হামদ-সালাতের মাধ্যমে আমিন বলে দোয়া শেষ করা।
(তিরমিজি, হাদিস : ৩৪৭৬, মুসান্নাফে আব্দুর রাজ্জাক : ২/২১৫, আবু দাউদ, হাদিস : ৯৩৮)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
সূত্র: কালের কণ্ঠ









