সদ্য প্রকাশিত
রাজশাহী

মেয়েকে কুপ্রস্তাব ও বাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
মেয়েকে কুপ্রস্তাব ও বাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর রেলওয়ে কলোনীর হাজরাপুকুর এলাকার খাইরুল ইসলামের ১৪ বছরের মেয়েকে কুপ্রস্তাব এবং বাড়ি ভাঙচুরের ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় মামলা করা হয়েছে। এ মামলায় হেলাল ও লাইলীসহ ৭ জনকে আসামি করা হয়েছে।

 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মুঠোফনে ওই মেয়ের বাবা খাইরুল ইসলাম মামলা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা কুপ্রস্তাব এবং বাড়ি ভাঙচৃরের কথা বলে মামলা করেছি। ঘটনার দিন আমি (খায়রুল) সহ এলাকার কয়েকজন গিয়ে থানায় অভিযোগ করে আসি। তার পেক্ষিতে রোববার নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়।

 

উল্লেখ্য, এর আগে নগরীর রেলওয়ে কলোনী এলাকার খাইরুল ইসলামের ১৪ বছরের মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় মাকে মারপিট ও বাড়িঘর ভাংচুর করেছে সন্ত্রাসীরা। ঘটনার পরে সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে বাড়ি ছেড়ে পালিয়ে আছে ভুক্তভোগী পরিবারটি। দীর্ঘদিন থেকে রেল কলোনী এলাকার খাইরুল ইসলামের ১৪ বছরের মেয়েকে উত্যক্ত করে আসছিল ওই এলাকার খলিলের ছেলে হেল্লাল। গত দেঢ় মাস পূর্বে হেল্লাল ওই মেয়েকে জোর করে ৫০০ টাকা হাতে ধরিয়ে দিয়ে কুপ্রস্তাব দেয়।

 

এ বিষয়টি মেয়েটি তার মাকে জানালে পরদিন মা শ্যামলী হেল্লালের বাসায় গিয়ে নিষেধ করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। এরপর লোকলজ্জার ভয়ে শ্যামলী তাদের বাসায় ফিরে আসে। ওই ঘটনার জের ধরে গত সোমবার হেল্লাল তার লাইলী বেগম ভুক্তভোগী মেয়েকে রাস্তায় ফেলে মারপিট করে আহত করে। পরে হেল্লাল ও তার ১০-১২ জন সহযোগী নিয়ে খাইরুল ইসলামের বাসায় সন্ত্রাসী হামলা চালায়।

 

এ সময় খাইরুল ইসলামকে না পেয়ে স্ত্রী শ্যামলীকে নির্যাতন করে গুরুতর আহত করে হেল্লাল ও তার মা লাইলী। এরপর হকি, কান্তা, জিআই পাইপ রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ঘরবাড়ি তছনছ করে দেয়।

 

স/আ