সিল্কসিটিনিউজ ডেস্ক:
অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে ৩-০ গোলের জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে এনেছে বার্সেলোনা।
পাকো আলাকাসার, লিওনেল মেসি ও অ্যালেক্স ভিদালের গোলে বার্সেলোনা লা লিগার শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমাল। যদিও রিয়াল কাতালান জায়ান্টদের চেয়ে দুই ম্যাচ কম খেলেছে।

১৮ মিনিটে নেইমারের কাট থেকে বার্সেলোনার জার্সিতে প্রথম লিগ গোল করেন আলাকাসার। বিরতির পাঁচ মিনিট আগে দারুণ এক ফ্রি কিক থেকে দ্বিতীয় গোল করেন মেসি।
বার্সার তিন পয়েন্ট সুনিশ্চিত হয় ৬৭ মিনিটে ভিদালের গোলে।
সূত্র: বাংলা ট্রিবিউন










